সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীপুরে বৈদ্যূতি শর্ট সার্কিটের আগুনে ৩ টি ঘর পুড়ে ছাই

শ্রীপুরে বৈদ্যূতি শর্ট সার্কিটের আগুনে ৩ টি ঘর পুড়ে ছাই

সদরুল আইনঃ

                             গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে গেছে তিনটি বসত ঘর ও মালামাল। মঙ্গলবার বিকেলে তেলিহাটি ইউনিয়নের আনসার টেপির বাড়ী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, মঙ্গলবার আড়াইটার দিকে শ্রীপুরের টেপির বাড়ী গ্রামের ফজলুল হক ও জুয়েল মিয়ার বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 আগুন ওই দুই ব্যাক্তির তিনটি ঘরে ছড়িয়ে পড়লে বিভিন্ন মালামালসহ ওই ঘর তিনটি পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

খুঁজুন