রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর সড়ক দুর্ঘটনায় আহত এমপি বাবলা

সড়ক দুর্ঘটনায় আহত এমপি বাবলা

 সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সাংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা।

শুক্রবার (৩০ জুন) নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুম্মার নামাজ আদায় ও এলাকাবাসীর মাঝে কুরবানির মাংস বিতরণ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শ্যামপুরের পোস্তগোলায় উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে। এতে গাড়িতে থাকা সৈয়দ আবু হোসেন বাবলা ডান হাত ও ঘাড়ে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তার গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে আসেন।

তাৎক্ষণিকভাবে আবু হোসেন বাবলাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি কাজী মনিরুল ইসলাম মনুসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা।

এ ব্যাপারে বাবলার প্রেস অ্যান্ড পলিটিকাল সচিব সুজন দে জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে এমপি সাহেবকে ৭ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ির ড্রাইভার ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দুজন মাতাল অবস্থায় ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

খুঁজুন