রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা সরকারি পলিটেকনিকে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা

সরকারি পলিটেকনিকে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা

এসএসসির প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ভর্তির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

বর্তমান নিয়মে প্রথম পর্বের ভর্তিতে শিক্ষার্থীরা জিপিএ অনুযায়ী ভর্তির সুযোগ পাচ্ছেন। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু ছিল। ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ পদ্ধতি বাতিল করে জিপিএ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করে। এ নিয়ম বাদ দিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরতে চাইছে কারিগরি বোর্ড।

কারিগরি বোর্ড কর্মকর্তারা জানান, কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জিপিএ পদ্ধতির কারণে প্রকৃত মেধাবীরা ভর্তির সুযোগ পাননি। সবচেয়ে গ্রহণযোগ্য ভর্তি পরীক্ষা পদ্ধতি বাদ দেওয়ায় মানসম্মত শিক্ষার্থী হারাচ্ছে ইনস্টিটিউটগুলো।

খুঁজুন