রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় স্কাউট শিক্ষার্থীরা

সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় স্কাউট শিক্ষার্থীরা

কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধি::


সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই বৃষ্টি উপেক্ষা করেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে রাস্তায় নেমেছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার স্কাউট শিক্ষার্থীরা।



০৯'আগষ্ট শুক্রবার সকাল থেকে বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতনতার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করছেন উপজেলার স্কাউট শিক্ষার্থীরা।



এসময় শিক্ষার্থীরা বলেন, যেহেতু ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে আছে, সেজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি। পাশাপাশি সড়কের নিয়ম মেনে চলতে মানুষকে সচেতন করছি। 



স্কাউট শিক্ষার্থী প্রকৃতি, দীপা, কাজললতাসহ অন্যরা বলেন, ‌‘শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে আমরা যানজট নিরসন করছি। এতে কিছুটা হলেও মানুষের ভোগান্তি কমছে।


শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করায় সাধারণ মানুষ খুশি। ট্রাফিকের দায়িত্ব পালন করায় শিক্ষার্থীদের সাধারণ মানুষ ধন্যবাদ জানান।

খুঁজুন