মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর স্ত্রীর চেম্বার দেখিয়ে নিজেকে ডাক্তার বলে টাকা হাতিয়ে নিতো মুকুল

স্ত্রীর চেম্বার দেখিয়ে নিজেকে ডাক্তার বলে টাকা হাতিয়ে নিতো মুকুল

কুমিল্লা ব্যুরো :


স্ত্রীর চেম্বারকে নিজের বলে ছবি তুলে মানুষকে দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ডাক্তার পরিচয়েধারী ওই ব্যক্তিকে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকা হতে গ্রেপ্তার করা হয়।


এসময় তার নিকট হতে দুইটি ভুয়া ডাক্তারি আইডি কার্ড ও তার নিজস্ব ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। বুধবার (১১ জানুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন র‌্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।


গ্রেফতার চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মোঃ মোশারফ বিশ্বাসের ছেলে আব্দুস সালাম (৩৫)।


র‌্যাব-১১ অধিনায়ক সাকিব বলেন, পূর্বের সম্পর্ককে কাজে লাগিয়ে প্রতারক আব্দুস সালাম এক ভুক্তভোগীর নিকট হতে তার দোকানের ব্যবসা বাণিজ্যের অবস্থা সম্পর্কে খোজ-খবরসহ তার মোবাইল নম্বর নেয়। একপর্যায়ে আব্দুস সালাম বিভিন্নভাবে নিজেকে ডাক্তার পরিচয় দেয়। পরে ডাক্তারি ব্যবসার জন্য তার কাছ থেকে ৭০ হাজার টাকা নেয়। পরবর্তীতে ভিকটিমের নিকট আরো টাকা দাবী করে। ভিকটিম আব্দুস সালামের ডাক্তারি ব্যবসার সত্যতা যাচায়ের জন্য তার নিকট প্রমাণ চাইলে প্রতারক আব্দুস সালাম তার স্ত্রীর কর্মস্থল মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে গিয়ে চেম্বারের ভিতরে তোলা ছবি, চেয়ারে বসা অবস্থায় তোলা ছবি, চিকিৎসার যন্ত্রপাতি সংশ্লিষ্ট বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে ভিকটিমকে দেয়। পরবর্তীতে ভিকটিম আরো সত্যতা যাচায়ের জন্য নিজে তার চেম্বার দেখার জন্য নিজে যেতে চাইলে প্রতারক আব্দুস সালাম বিভিন্ন তাল-বাহানা শুরু করতে থাকে। শেষ পর্যন্ত তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।


র‌্যাবের ১১এর অধিনায়ক সাকিব বলেন, গ্রেফতারকৃত আসামীর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, সে বিভিন্ন সময় একই পন্থা অবলম্বন করে সাভার, গাজীপুর, ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন জায়গায় এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিল। এই প্রক্রিয়া অবলম্বন করে ইতিমধ্যে সে কয়েকজনের নিকট হতে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়। 

 

এ বিষয়ে উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুঁজুন