রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর শুক্রবার থেকে মেট্রোরেল প্রতিদিন চলবে

শুক্রবার থেকে মেট্রোরেল প্রতিদিন চলবে

মেট্রোরেল আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

কোম্পানি সচিবের সই করা ডিএমটিসিএল অফিস আদেশ অনুসারে, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রাত ৯টা পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনে চলাচল করবে। এছাড়া, শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, আন্দোলনের সময় গত ১৯ জুলাই ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

খুঁজুন