জেলার শান্তিগঞ্জ উপজেলায় একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)।
অভিযানে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
আজ সোমবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
আজ দুপুর ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল শান্তিগঞ্জ এলাকায় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
বিজিবি জানায়, উদ্ধার করা ভারতীয় শাড়িগুলো চোরাই পথে দেশে প্রবেশ করানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় কাভার্ড ভ্যানের কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে.কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা ভারতীয় শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সুনামগঞ্জে তিন কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে তিন কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
জেলার শান্তিগঞ্জ উপজেলায় একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)। অভিযানে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।আজ সোমবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ দুপুর ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল শান্তিগঞ্জ এলাকায় মালিকবিহীন একটি
কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।বিজিবি জানায়, উদ্ধার করা ভারতীয় শাড়িগুলো চোরাই পথে দেশে প্রবেশ করানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় কাভার্ড
ভ্যানের কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে.কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা ভারতীয় শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত