মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন মৎস্যজীবী মারা গেছেন। রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার  ছেলে মোঃ জালাল মিয়া এবং একই গ্রামের মোঃ নুরুল হকের ছেলে মোঃ জসিম উদ্দিন দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় নিহত দুইজনের পরিবারে শোকের মাতম চলছে। 

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহিদ বলেন, সকালে দেখার হাওরের মাছ ধরতে গিয়েছিল দুইজন। এসময় বর্ষণ ও বজ্রপাত ছিল। আকষ্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মরদেহ স্বজনরা উদ্ধার করেছেন।

এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ স্বজনরা উদ্ধার করেছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন 

খুঁজুন