মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর সুন্দরবনে বাঘের আক্রমণে আহত জেলে মারা গেছে

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত জেলে মারা গেছে

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমনে আহত জেলে অনুকুল গাইন(৩৫) মারা গেছেন। 

শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) রাতে  ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অনুকূল গাইনের চাচাতো ভাই নিধির গাইন বিষয়টি নিশ্চিত করেছেন। অনুকুল গাইন মোরেলগঞ্জের পশ্চম আমরবুনিয়া গ্রামের মুকুন্দ গািনের ছেলে। 

 

এর আগে গত ২৭ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমনে গুরুতর আহত হন অনুকুল গাইন। এসময় অনুকূলের সাথে থাকা একই গ্রামের মাহবুব শেকের ডাক চিৎকারে নিকটবর্তী এলাকার লোকজন ছুটে এসে অনুকূলকে উদ্ধার করেন। হাসপাতালে পাঠায়। 

খুঁজুন