মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর সুন্দরবনে বাঘের কামড়ে আহত হয়ে লুকিয়ে চিকিৎসা: ৫দিন পরে হাসপাতালে ভর্তি

সুন্দরবনে বাঘের কামড়ে আহত হয়ে লুকিয়ে চিকিৎসা: ৫দিন পরে হাসপাতালে ভর্তি

এম.পলাশ শরীফ, বাগেরহাট :

সুন্দরবনে বাঘের কামড়ে আহত হয়ে বনবিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের  চিকিৎসা নিচ্ছিলেন। পায়ে পচন ধরায় ঘটনার ৫দিন পরে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন কৃষক ফজলু গাজী (৬০)। শনিবার  দুপুরে তার পায়ে অস্ত্রপচার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ( ৭ ফেব্রুয়ারী) সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে  তিনি বাঘের আক্রমণের শিকার হন।

শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান জানান, উত্তর রাজাপুর গ্রামের ফজলু গাজী মঙ্গলবার বিকেলে তার বাড়ী সংলগ্ন ভরাট হওয়া ভোলানদী পার হয়ে সুন্দরবনের রবেরছিলা নাম স্থানে গরুকে ঘাস খাওয়াতে যায়। একটি রয়েলবেঙ্গল টাইগার তাকে আক্রমণ করে তার ডান পায়ে কামড় ধরে এ সময় ফজলু দৌড়ে নদীতে ঝাপিয়ে পড়লে নদীতে থাকা লোকজন বাঘকে তাড়া করে। 

বাঘের কামড়ে আহত ফজলু বনবিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন। পায়ে পচঁন ধরায় শুক্রবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন তিনি।

বাগেরহাট জেলা হাসপাতালের পরিচালক ডাঃ অসীম কুমার সমাদ্দার মুঠোফোনে বলেন, বাঘের কামড়ে আহত ফজলু গাজীর ডান পায়ে শনিবার দুপুরে অপারেশন করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘের কামড়ে কেউ আহত হবার খবর তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন