মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :

পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংস সহ ডিঙ্গি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পূর্ব সুন্দরবন বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়।তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা। পূর্ব-সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছে।

খুঁজুন