মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে ওঠবে স্মার্ট বাংলাদেশ

সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে ওঠবে স্মার্ট বাংলাদেশ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠায় বড় হতে হবে। সোনার মানুষ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। 

সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে ওঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে 'নবীন বরণ ও অভিবাবক সমাবেশ-২০২৩' এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

খাদ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের জন্ম কিভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। 

আমাদের শেকড়ের কথা মনে রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার ফলে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের জন্য গর্বের। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ভালো দিক গুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিকও আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।

সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে তাঁর নওগাঁ সফরকালে চাঁদ মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল নির্মাণ ও জবই বিল প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সে কথা রেখেছেন। চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ থেকে পাস করে প্রতি বছর বিপুল সংখ্যক মহিলা শিক্ষার্থী কর্মজীবন শুরু করছেন। তারা দেশ সেবায় অবদান রাখছেন।

চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ইসমত এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর শহিদুল ইসলাম, সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী এবং চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী।

 এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

খুঁজুন