মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর সভাপতি মিলন,সম্পাদক আহাদ রাণীনগর প্রেস ক্লাবের কমিটি ঘোষনা

সভাপতি মিলন,সম্পাদক আহাদ রাণীনগর প্রেস ক্লাবের কমিটি ঘোষনা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)  :

নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। মো: ওহেদুল ইসলাম মিলন কে সভাপতি ও শাহরুখ হোসেন আহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী (২০২৩-২৪ইং ) দুই বছরের জন্য ১২সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব ভবনে এই কমিটি ঘোষনা করা হয়।

রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে কার্য নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।এর পর সদস্যদের সর্ব সম্মতিতে মো: ওহেদুল ইসলাম মিলন (সমকাল ও ভোরের দর্পণ)কে সভাপতি,শাহরুখ হোসেন আহাদ (কালের কণ্ঠ)কে সম্পাদক এবং সাহাজুল ইসলাম (আজকের পত্রিকা) কে কোষাধক্ষ্য নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে কাজী আনিছুর রহমান,এবাসার চঞ্চল, মিল্টন খন্দকার,যুগ্ন সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ,দপ্তর সম্পাদক পদে আবু সাইদ চৌধুরী এবং কার্য নির্বাহী সদস্য পদে এসএম সাইফুল ইসলাম,অধ্যক্ষ হারুন অর রশিদ,হাফেজ মাও: মো: শহিদুল ইসলাম ও সাইদুজ্জামান সাগরকে নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়।এসময় অত্র প্রেস ক্লাবের উপদেষ্টা কাজী গোলাম কিবরিয়াসহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন