বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এতে জনস্বাস্থ্য জোরদার, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন হুমায়ুন কবির।
তিনি জোর দিয়ে বলেন, স্বাস্থ্য খাতের লক্ষ্যসমূহ এগিয়ে নেওয়ার পাশাপাশি এসডিজি অর্জনের গতি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো ও কার্যকর বহুপক্ষীয় অংশীদারিত্ব অপরিহার্য।
ডব্লিউএইচও’র প্রতিনিধি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ পর্যবেক্ষণ (ডিজিজ সার্ভেইল্যান্স) ও জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রস্তুতিসহ বাংলাদেশে সংস্থার চলমান কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষই তাদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। একই সঙ্গে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে স্বার্থসংশ্লিষ্ট সাধারণ বিষয়ে নিবিড় সমন্বয় বজায় রাখার ব্যাপারেও তারা একমত হয়েছেন।
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এতে জনস্বাস্থ্য
জোরদার, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন হুমায়ুন কবির। তিনি জোর দিয়ে বলেন, স্বাস্থ্য খাতের লক্ষ্যসমূহ এগিয়ে নেওয়ার পাশাপাশি এসডিজি অর্জনের গতি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো ও কার্যকর বহুপক্ষীয় অংশীদারিত্ব অপরিহার্য। ডব্লিউএইচও’র প্রতিনিধি
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ পর্যবেক্ষণ (ডিজিজ সার্ভেইল্যান্স) ও জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রস্তুতিসহ বাংলাদেশে সংস্থার চলমান কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষই তাদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। একই সঙ্গে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে স্বার্থসংশ্লিষ্ট সাধারণ বিষয়ে নিবিড় সমন্বয় বজায় রাখার ব্যাপারেও তারা একমত হয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত