বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
জাতীয় সয়াবিন তেল লিটারে ৩৮ টাকা বাড়লো

সয়াবিন তেল লিটারে ৩৮ টাকা বাড়লো

সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ানো হয়েছে। বাণিজ্যসচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের পর বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৮ টাকা। বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বাজারে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আগামী শনিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (৫ মে) বৈঠকের পর নতুন এ দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন ‘বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’। একইসঙ্গে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি করতে হবে ১৮০ টাকা এবং পাম সুপার বিক্রি হবে ১৭২ টাকা লিটার দরে।

বৃহস্পতিবার (৫ মে) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, নতুন দর শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষের সঙ্গে অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই ভোজ্যতেলের নতুন এই দাম নির্ধারিত হয়েছে।

তপনকান্তি ঘোষ জানান, আন্তর্জাতিক বাজারে যুদ্ধের কারণে ভোজ্যতেলের দাম অত্যাধিক মাত্রায় বেড়েছে। ফলে দাম সমন্বয় না করলে ব্যবসায়ীরা আমদানি করতে পারতো না। সে কারণেই ভোজ্যতেলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, অ্যাসোসিয়েশন একটি দাম প্রস্তাব করে। সেটি নিয়মানুযায়ী দেখে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রারিফ কমিশন। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব নিয়মনীতি অনুসরণ করেই ভোজ্যতেলের নতুন দাম সমন্বয় করা হয়েছে।

খুঁজুন