রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ
জাতীয় টানা যানজটের কবলে রাজধানী

টানা যানজটের কবলে রাজধানী

বৃষ্টির ভোগান্তির সাথে যানজট মিলে, প্রায় অচল হয়ে পড়েছে পুরো রাজধানী। রাত থেকে টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন জায়গায় জমেছে পানি। এতে যানজট আরো তীব্র আকারে রূপ নিয়েছে।

কর্মস্থলের উদ্দেশে বের হয়ে যানজটে পড়ে নাকাল হতে হয়েছে অনেককেই। রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার, পান্থপথ থেকে তেজগাঁও এবং বিজয় সরণী এলাকায় যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এছাড়া কল্যাণপুর এবং মিরপুর সড়কেও রয়েছে যানজট। এদিকে, গাজীপুর থেকে বিমানবন্দর সড়কে বিআরটি প্রকল্প ও মেট্রোরেলের কাজ চলার কারণে গত কদিন ধরেই তীব্র যানজট তৈরি হচ্ছে। আজও এর ব্যতিক্রম দেখা যায়নি। যানজটে আটকা পড়ে, ফ্লাইট মিস করার মতো ঘটনাও ঘটছে কদিন ধরে 

খুঁজুন