রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের সৌদি ঘাঁটিতে হামলার দাবি হুতিদের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব লিগ্যাল এইডে সরকারি খরচে ২ লাখ ৪২ হাজার ২৫৫ মামলার নিষ্পত্তি সরকারি খরচায় আইনগত সহায়তা পেয়েছেন ১৬ লাখ ১০ হাজার উপকারভোগী সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩,৪৮৩ মামলায় আইনি সহায়তা ভানুয়াতুর উপকূলে ফেরি ডুবে নিহত ১, নিখোঁজ ৩০ চিলির সাবেক স্বৈরশাসক পিনোশের শাসনামলের বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেফতার ২৮৪ অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৬৪ জেলায় ৩৯৮ কোটি ৫১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় ব্যাপক সংস্কার ও আধুনিকায়নে ঘুরে দাঁড়াতে চায় বিসিক
দেশের খবর টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

জেলার বাসাইলে প্রাতর্ভ্রমণে বের হয়ে অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার বাসাইল সদর ইউনিয়নের বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ সকালে স্বামী নরেন্দ্র মন্ডলের সঙ্গে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন রংমালা রানী। তারা বাসুলিয়া এলাকায় পৌঁছালে বাসাইল থেকে নলুয়াগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে জড়িয়ে গেলেও চালক গাড়ি না থামিয়ে তাকে রেখেই দ্রুত পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেন। পরবর্তীতে ঢাকা নেয়ার জন্য হাসপাতাল থেকে বের হওয়ার সাথেই সাথেই তিনি মারা যান।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

খুঁজুন