মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর তীব্র শীতে আগুনের তাপনিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

তীব্র শীতে আগুনের তাপনিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন :


নওগাঁয় তীব্র শীতে আগুনের তাপনিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

৬ দিন আগে তীব্র শীতে আগুনের তাপ নেওয়ার সময় শান্তনা রানী সাহা (৪৪) নামের গৃহবধূ অগ্নিদগ্ধ হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূ শান্তনা রাণী সাহা নওগাঁর রানীনগর উপজেলার জল-কৈ রায়পুর গুচ্ছগ্রামের বাবলু চন্দ্র সাহার স্ত্রী।

শান্তনা রাণীর ছেলে পুস্কর কুমার সাহা বলেন, 

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শীত নিবারণের জন্য আমার মা সহ পাড়ার কয়েকজন বাড়ির পাশে খড়ে আগুন লাগিয়ে আগুনের তাপ নিচ্ছিলো।  এক আগুনের তাপ নেওয়ার সময় মায়ের শাড়িতে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে পুরে গিয়ে অগ্নিদগ্ধ হয়। এ সময় সেখানে থাকা স্থানিয় লোকজন সহ পরিবারের লোকজন মাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরের পূর্বে  শান্তনা রাণীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় নিহতের পরিবার বা স্বজনরা কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

খুঁজুন