মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক-১

ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক-১

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদরের শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামে ভুট্রাক্ষেত থেকে ৫ বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।শিশুটিকে ধর্ষন শেষে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ সফিকুল ইসলাম (২০) নামে এক  যুবককে আটক করেছে।

আটককৃত সফিকুল ইসলাম  (২০)  লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।অপরদিকে ধর্ষিত শিশু ফারহিয়া (৫) একই গ্রামের ফজর আলীর মেয়ে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে একটি  ভূট্টা ক্ষেতে একটি  শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেম করার জন্য লাশ মর্গে পাঠায়। শিশুটির পড়নের কাপড় চোপড় ও অন্যান্য চিহ্ন দেখে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে  তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুঁজুন