বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
দেশের খবর ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলেচানা সভা, এল,এ ক্ষতিপূরণ চেক বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ২২ মে রোববার জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 

জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন. প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, স্যাটেলমেন্ট অফিসার আনোয়ারুল ইসলাম, পৌর আকচা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোতাহার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এল,এ ক্ষতিপূরণ চেক বিতরণ শেষে সেরা ভূমি উন্নয়ন কর আদায়কারী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন অতিথিরা।

খুঁজুন