শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় তিন মাসে বেকার বেড়েছে ২ লাখ ৭০ হাজার

তিন মাসে বেকার বেড়েছে ২ লাখ ৭০ হাজার

তিন মাসের ব্যবধানে দেশে বেকারের সংখ্যা বেড়েছে ২ লাখ ৭০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিএসের জরিপের তথ্য তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

বিবিএসের তথ্য বলছে, ২০২২ সালের শেষ প্রান্তিক অক্টোবর থেকে ডিসেম্বর বেকার সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার জন। চলতি বছরের প্রথম তিন মাসে সে সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৯০ হাজার জনে। মোট বেকারের মধ্যে পুরুষ ১৭ লাখ ১০ হাজার, নারী ৮ লাখ ৮০ হাজার জন।

সপ্তাহে যারা এক ঘণ্টাও কোনো কাজ করেননি কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন তাঁদেরকে বেকার হিসেবে ধরা হয়। অর্থাৎ সপ্তাহে কমপক্ষে এক ঘণ্টা কাজ করে মজুরি গ্রহণ করলেই তিনি বেকার হিসেবে গণ্য হবেন না।

বিবিএস বলছে, বর্তমানে দেশের মোট শ্রমশক্তি ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার জন এবং নারী ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার জন।

মোট কর্মে নিয়োজিত জনগোষ্ঠী ৭ কোটি ১১ লাখ। কর্মে নিয়োজিত শ্রমশক্তির মধ্যে কৃষি খাতে রয়েছে ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার, শিল্পে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার এবং সেবা খাতে ২ কোটি ৬১ লাখ ১০ হাজার জন।

খুঁজুন