রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় তিন অধিদপ্তরে নতুন মহাপরিচালক

তিন অধিদপ্তরে নতুন মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে গত ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এরপর অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ ও মুহিবুর রহমানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব রাশেদা আখতারকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়ে সোমবার (২৯ আগস্ট) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খুঁজুন