মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর টঙ্গীবাড়ীতে নিলাম ছাড়াই সরাকরি ভবন বিক্রি করে টাকা আত্মসাৎ

টঙ্গীবাড়ীতে নিলাম ছাড়াই সরাকরি ভবন বিক্রি করে টাকা আত্মসাৎ

আবু বাক্কার মাঝি, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করেই উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পরিত্যক্ত ভবন ভেঙ্গে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পুরাতন একটি ভবন অজ্ঞাত  ক্ষমতার দাপটে ভেঙ্গে মালামাল বিক্রি করে দিয়েছেন তিনি। ভাঙ্গনের দায় নিয়ে চলছে কাদা ছুড়াছুড়ি। সরকারী সম্পতি নিলাম ছাড়াই ভবন ভেঙ্গে মালামাল বিক্রি করায় ওই কর্মকর্তার বিচার চাইলেন স্থানীয়রা।

জানাগেছে- উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রবেশ পথে পুরতান প্রানী সম্পদ কার্যালয়ের দুটি পাকা ভবনের মধ্যে একটি ভবন পরিচ্ছন্নতার নামে নিলাম বা অনুমতি ছাড়াই ভাঙ্গার কাজ করে শুরু করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম দেওয়ান। ইতিমধ্যে দুটি ভবনের মধ্যে একটি ভবন ভেঙ্গে মালামাল বিক্রি করে দিয়েছেন, সরকারি কোষাগারেও টাকা জামা রাখেনি এই কর্মকর্তা। স্থানীয় বাসিন্দা বাক্কার বেপারীসহ বহুজনের কছে পুরাতন ইট-রট বিক্রি করেছেন। আরও একটি ভবন ভাঙ্গার পায়তারা করছেন তিনি। রবিবার সরজমিনে গিয়ে দেখাযায়- উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পুরাতন দুটি ভবনের মধ্যে একটি ভবন ভেঙ্গে ফেলে মালা বিক্রি করে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। সেখানে দুটি ভবনের মধ্যে শুধু মাত্র একটি ভবন রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণী কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম দেওয়ান জানান- মাদকের আখড়া, অপরিস্কার নোংরা থাকায় উর্ধ্বতন কর্মকর্তাদের মুঠো ফোনের নির্দেশে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কুমোত রঞ্জন মিত্র মহোদয়কে জানিয়ে ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাসেদুজ্জামান জানান- বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নিলাম কমিটি সদস্য সচিব প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান- ভবনের কোন নিলাম হয়নি। উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো: নাহিদ খান জানান- সরকারি নিয়মনীতি মেনে ভবন ভাঙ্গা প্রয়োজন ছিলো। যদি তিনি নিয়ম না মেনে থাকেন তাহলে প্রশাসন বিষয়টি দেখবে।

খুঁজুন