রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন চারজন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, সকালে, উখিয়ার হিজলিয়া এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার তিন যাত্রী। আর আহত একজনকে নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। পরে সেখানে তার মৃত্যু হয়। সিএনজি অটোরিকশাটি উখিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বড়বিলের, হলদিয়াপালং এর সলিমা খাতুন এবং একই এলাকার আনোয়ারুল ও রামুর বিটু ধর। 

খুঁজুন