রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মেহেদী

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মেহেদী

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার সন্তান মেহেদী হাসান সাইমন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
‎
‎২০১২ সালে প্রতিষ্ঠিত উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ফোরামের নতুন কমিটি ঘোষণা করেন।
‎
‎নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
‎
‎ঘোষিত কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি : ইমতিয়াজ রাজা সৌরভ (ঢাকা বিশ্ববিদ্যালয়), সিনিয়র সহ-সভাপতি : ফারজানা আক্তার রিমি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি : সোহান রহমান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেসবাউল আলম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), নাইম ইমতিয়াজ লিমন (ঢাকা কলেজ); সাধারণ সম্পাদক : মুজাহিদুল হক জিহাদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)।
‎
‎যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন— এস এম রাতুল হাসান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সানাউল হোসাইন ভিকি (আশা বিশ্ববিদ্যালয়), মেহেদী হাসান সাইমন (IUBAT) ও আব্দুল্লাহ হিল কাফি মোজাহিদ (সোহরাওয়ার্দী কলেজ)। এছাড়া সাংগঠনিক সম্পাদক : নাইম হাসান (সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়), শিব্বির আহম্মেদ (প্রাইম বিশ্ববিদ্যালয়) এবং দপ্তর সম্পাদক : সোআইব ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।
‎
‎দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাইমন বলেন, “নতুন কমিটিতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় আমি আমাদের উপদেষ্টা পরিষদ ও সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। এটি আমার জন্য একদিকে গৌরব, অন্যদিকে একটি বড় দায়িত্বও। আমি বিশ্বাস করি, ছাত্র সমাজের ঐক্য ও সংগ্রামই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।”
‎
‎প্রসঙ্গত, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটির অন্যান্য পদ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সহায়তায় পূর্ণাঙ্গ করা হবে।
‎
‎

খুঁজুন