বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
দেশের খবর ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছোট ভাই গা ঢাকা দিয়েছে।

মৃত দেলোয়ার হোসেন (৪৫) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।

শনিবার (২১ মে) বিকেল ৫টার উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম

জানায়, উপজেলার নবাবপুর গ্রামের গফুর মেম্বার বাড়িতে পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শনিবার বিকেলের দিকে কথা কাটাকাটি হয় বড় ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে ছোট ভাই আব্দুল হাই মাষ্টারের। কথাকাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আব্দুল হাই মাষ্টার বড় ভাই দেলোয়ারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে বড় ভাই দেলোয়ার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা শহরের গুডহিল প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যায়।

ওসি আরো জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে আসে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন