মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪ দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪ দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা

মোঃ নাঈম হোসাইন দশমিনা,(পটুয়াখালী) :

পটুয়াখালী দশমিনা উপজেলায় বুধবার সকালে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার দোকান মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়  উপজেলার ঔষধ ফার্মেসি ও খাবার হোটেল দোকানে  পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তেরের সহকারি পরিচালক সাহ সোহেব অভিযান পরিচালনা করে ২ টি ঔষধের ফার্মেসি( ঈশিতা ও ভিবা), খবার হোটেল ( দুলাল হোটেল ও সাতক্ষিরা মিস্টান্ন ভান্ডার) দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মনির সহ সঙ্গীয় ফোর্স।

পটুয়াখালী জেলার দায়িত্ব প্রাপ্ত ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহ পরিচালক সাহ সোহেব বলেন মেয়াদোত্তীর্ন ঔষধ রাখায় ২টি ফার্মেসি এবং অপরিস্কার-অপরিছন্ন ভাবে খাবার রাখায় ২ টি হোটেল সহ মোট ৪ টি দোকানকে  ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।

খুঁজুন