মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ভোট প্রদানে অনিয়মের দায়ে পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

ভোট প্রদানে অনিয়মের দায়ে পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধি:


নোয়খালীল সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে এক নারী পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তাকে এই সাজা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ওই বিদ্যালয়ে দায়িত্বে থাকা পোলিং এজেন্ট সুমি আক্তার (২৬) কে কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাকে এই সাজা দেন। রায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

অপরদিকে, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার মো. আলী হোসেন (৪৮) কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।  একই সাথে নির্বাচন চলাকালীন সময় পযন্ত  প্রিসাইডিং অফিসারের নিজ হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন।  

দন্ডপ্রাপ্ত সুমি আক্তার (২৬) উপজেলার শিবপুর গ্রামের মনির চেয়ারম্যান বাড়ির রিয়াজ আহম্মেদের স্ত্রী।   

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম বলেন, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাদের এই সাজা দেন।

খুঁজুন