মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে প্রমাণ দিতে পারলে সনদ বাতিল

ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে প্রমাণ দিতে পারলে সনদ বাতিল

বুলবুল আহমেদ সোহেল :

ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কেউ যদি সুনির্দিষ্ট ভাবে অভিযোগ করে তাহলে তার সনদ বাতিল করা হবে ----নারায়নগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কেউ যদি সুনির্দিষ্ট ভাবে অভিযোগ করে তাহলে তাদের সনদ বাতিল করা হবে। তিনি বলেন মুক্তিযুদ্ধাদের তালিকা মন্ত্রনালয় থেকে করা হয় নাই। স্ব-স্ব এলাকা থেকে এ তালিকা করা হয়েছে। এজন্য যারা তালিকা প্রস্তত করেছেন তাদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ আসতে হবে। 

তিনি আরো  জানান, প্রত্যেক জেলা ও উপজেলায় মুক্তিযুদ্ধ যাদুঘর করা হবে। ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় নারায়নগঞ্জ আলী আহম্মেদ চুনকা মিলনায়তনে কবিয়াল ফাউন্ডেশন আয়োজিত সাহিত্য সম্মেলন এবং মুক্তিযুদ্ধা সহ গুনিজনদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যারয়ের অধ্যাপক  ড, এ কে এম শাহনেওয়াজ,কবি মুজিবুল হক কবীর,কবি কাজিম রেজা,কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক কবি সুব্রত পাল। আলোচনা সভা শেষে গুনিজনদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

খুঁজুন