মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ভ্যানের চাকার সাথে উড়না পেচিয়ে শিক্ষিকার মৃত্যু

ভ্যানের চাকার সাথে উড়না পেচিয়ে শিক্ষিকার মৃত্যু

জামালপুর প্রতিনিধি ঃ

 জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার চাকার সাথে  গলায় থাকা ওড়না পেঁচিয়ে রোকসানা পারভীন  (৩৩ ) নামে এক  শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকার চর সরদারপাড়া গ্রামে। তার বাবার নাম কারী মোঃ ইদ্রিস আলী।   শনিবার বেলা দুইটার দিকে টুপকারচর  কাঠালতলি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার টুপকার চর সরদারপাড়া গ্রামের কারী মোঃ ইদ্রিস আলীর মেয়ে  রোকসানা বেগম পৌর শহরের পশ্চিম পাড়া আলহেরা  নামে একটি কিন্টার গার্ডেনে  শিক্ষকতা করতেন। শনিবার দুপুরে ওই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে রোকসানা বেগম ব্যাটারি চালিত অটোভ্যান যোগে টুপকারচর গ্রামে যাচ্ছিলেন। টুপকারচর কাঠালতলী ঘাটে যাওয়ার পর রোকসানার গলার উড়না অটোভ্যানের চাকার সাথে পেচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে যায় সে। চলন্ত ভ্যান থেকে রাস্তায় পড়ে যাওয়ার পর মাথায় প্রচন্ড আঘাত পান। মাথার একপাশে থেঁতলে গিয়ে প্রচুর রক্ত ক্ষরন হতে থাকে। 

আহত রোকসানাকে বকশীগঞ্জ  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

খুঁজুন