রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর যানজটের নগরী ঢাকা এখন ফাঁকা

যানজটের নগরী ঢাকা এখন ফাঁকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনেকটাই ফাঁকা হয়ে গেছে কর্মব্যস্ত রাজধানী। সরকারি ছুটি শুরু হওয়ায় এরইমধ্যে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। যার ফলে, যানজটের নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। কমেছে মানুষের কোলাহল, হকারের হাঁকডাক আর যন্ত্রযানের হুইসেল। নেই চিরচেনা যানজট। তবে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, আর সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনো রয়েছে ঘরমুখো মানুষের আনাগোনা। শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন, তাঁদের ভিড়ে এসব জায়গা এখনো ব্যস্ত।

সরকার ঈদ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ঈদের মূল তিন দিনের ছুটি, সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত অতিরিক্ত ছুটি। তবে ছুটির ভারসাম্য রক্ষায় ১৭ মে ও ২৪ মে, দুটি শনিবার অফিস খোলা রাখা হয়।

শুক্রবার (৬ জুন) সরেজমিন রাজধানী ঘুরে দেখা যায়, ফাঁকা ঢাকায় দাপটের সঙ্গে সব সড়কে ঘুরে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। অফিস-আদালত বন্ধের কারণে যাত্রী কম থাকায় গণপরিবহনগুলোতে ফাঁকা সিট নিয়ে যেতে দেখা যায়। রাজধানীর, যাত্রাবাড়ি, শনির আখরা, মুগদা, বনশ্রী, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিগাতলা, বিজয় সরণী, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস্য ভবন এলাকায় দেখা যায় অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম। সড়কগুলোতে যাত্রীর তেমন চাপ দেখা যায়নি। বেশিরভাগ যানবাহনে রয়েছে যাত্রী সংকট, যাত্রীর অভাবে আসন ফাঁকা রেখেই গন্তব্যে যাচ্ছে যানবাহনগুলো। যাত্রী সংকটে এসব পয়েন্টে কিছু সময়ের জন্য বাসগুলোকে অপেক্ষা করতেও দেখা গেছে। বাস ও লেগুনার স্টাফদের দীর্ঘ সময় ধরে যাত্রীর জন্য ডাকাডাকি করতে শোনা গেছে।

খুঁজুন