রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর যাত্রাবাড়ীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা; ৩৫ মণ জাটকা জব্দ

যাত্রাবাড়ীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা; ৩৫ মণ জাটকা জব্দ

১১ মার্চ ২০২২  র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।

এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ বিক্রয় ও সংরক্ষন করার অপরাধে যাত্রাবাড়ী মৎস্য আড়ৎ’কে নগদকে ১,০০,০০০  টাকা, গঙ্গাপুর মৎস আড়ৎ’কে নগদকে ১,০০,০০০ টাকা, আল্লাহরদান মৎস আড়ৎ’কে নগদ- ২,৫০,০০০ টাকা, সোহেল মাৎস আড়ৎ’কে নগদ- ৯০,০০০ টাকা, গোল্ডেন ফিস আড়ৎ’কে নগদ- ১,০০,০০০  টাকা, লোকনাথ মৎস্য আড়ৎ’কে নগদ- ১,০০,০০০  টাকা, মেট্রোসেম মৎস আড়ৎ’কে নগদ-১,০০,০০০ টাকা করে ০৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮,৪০,০০০  টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত ০৭টি আড়ৎ এর মোট ৩৫ মন জাটকা ইলিশ জব্দ করেন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দকৃত জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতারন করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করে আসছিল বলে জানা যায়।


বিডি/টুডেইস/নিউজ


খুঁজুন