সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর যাত্রীকে ধর্ষণের অভিযোগ সিএনজি চালকের বিরুদ্ধে

যাত্রীকে ধর্ষণের অভিযোগ সিএনজি চালকের বিরুদ্ধে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক সিএনজি’র যাত্রী (২৮) কে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ বিজয় (৩৫) নামের এক সিএনজি চালকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষক বিজয়কে গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার সকালে মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাকৃত ধর্ষক সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর পূর্বপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলচ্ছে।

পুলিশ জানায়, শনিবার সকাল ৭ টা দিকে আড়াইহাজার থানার ফেরিঘাট হইতে সিএনজি যোগে গৃহকর্মী এক নারী মদনপুর যাচ্ছিলেন। সিএনজি চালক বিজয় মাঝেরচার এলাকায় পৌছালে ওই নারীকে গাড়িতে একা পেয়ে রাস্তার পাশে বাবুল মিয়ার মুরগির খামারের জংগলে নিয়ে ধর্ষন করে। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে দুপুর ১২ টার দিকে ধর্ষক বিজয়কে মাঝেরচর এলাকা থেকে গ্রেফতার করেন।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী বলেন, সিএনজি’র যাত্রীকে জোরপূর্বক ধর্ষন করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি। পরে গোপন সুত্রে ধর্ষক বিজয়ের তথ্য সংগ্রহ করে মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলার প্রস্তুতি চলচ্ছে।

খুঁজুন