রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাসের দাবিতে মানববন্ধন

যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাসের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন - নিজস্ব প্রতিনিধি::


অটো পাসের দাবিতে যশোর এইচএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাব যশোর এর সামনে ডা. আব্দুর রজ্জাক মিউনিসিপ্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী তাসিন নূর প্রিয়ম’র নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২০২৪ সালের অনুষ্ঠিত না হওয়া অবশিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল সহ পরীক্ষা প্রদেয় বিষয়ের উপর মূল্যায়ন করে ফলাফল দেওয়ার দাবি জানানো হয়।


পরীক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাদের চলমান এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যায়। যশোর শিক্ষাবোর্ড পুনরায় স্থগিত হওয়া পরীক্ষার রুটিন দিলেও পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে অনিচ্ছা পোষণ করছেন। তাদের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মধ্য অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছেন, তাদের বিষয় বিবেচনা করে যশোর শিক্ষাবোর্ড যাতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বিষয় গুলোর উপর যথা যথো মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করেন।

খুঁজুন