মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর যশোরের কেশবপুরে মাছ চাষিদের মাথায় হাত, পথে বসেছে ঘের মালিকরা

যশোরের কেশবপুরে মাছ চাষিদের মাথায় হাত, পথে বসেছে ঘের মালিকরা

উত্তম কুমার - যশোর, জেলা প্রতিনিধি::

যশোরের কেশবপুরে বন্যায় ৩৬৪০ টি মাছের ঘেরন ও ২৪২০ টি পুকুর ভেসে গেছে। এছাড়াও কৃষিতে হয়েছে ব্যাপক ক্ষতি, এতে ৩১৭৩হেক্টর আমন ধান তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে অন্যান্য ফসলের ক্ষেতও। এর ফলে মাছ চাষী ও কৃষক পড়েছেন ব্যাপক আর্থিক অনটনে। টানা বৃষ্টি ও হরিহর নদের পানির কারণে কেশবপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বন্যায় মাছ চাষিদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে, সরজমিনে কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায় ওই এলাকার ফয়েজ হোসেনের বাড়ি ঘরে র ভিতর পানি ঢুকে পড়ায় তারা পাশের একটি উচু ঘরে আশ্রয় নিয়েছে, এছাড় বাড়ির উঠানে বন্যার পানিতে জাল ফেলে মাছধরছেন ফারুক হোসেন নামক এক যুবক, অপর দিকে খান পাড়ার কয়েকটি পরিবারের লোকজন যশোর- চুকনগর সড়কের মধ্যকুল তেল পাম্পে এলাকার একটি উচু ভবনে এসে আশ্রয় নিয়েছেন।

হরিহর নদের মধ্য কুল এলাকায় পানি ঢোকা বন্ধ করতে বাদ নির্মাণ করতে দেখা যায়। টানা বৃষ্টির পাশাপাশি নদনদীর উপসে পড়া পানিতে পুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি ঢুকে পাড়ায় অনেক  উচু জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। মধ্যকুল গ্রাম আব্দুর রহিম বলেন, তার মাছের ঘের ভেসে গেছে বহু ক্ষতি হয়েছে উপজেলার কৃষি অফিসে জানা গেছে- বন্যায় ৩১৭৩ হেক্টর আমন ধান:৩০০ হেক্টর সবজি ২১ সেক্টর মরিচ ৩০ হেক্টর হলুদ সাড়ে ৯ হেক্টর তুলা ২১ হেক্টর আখ  সাড়ে ২৫ সেক্টর পানের বরজ,২৫ হেক্টর কুল খেত তলিয়ে গেছে,উপজেলা মৎস্য কর্মকর্তা সজিব সাহা বলেন বন্যার পানিতে কেশবপুরের প্রায় ৩৬৪০ টি মাছের ঘের ২৪২০ পুকুর ভেসে গেছে, এতে মাছ চাষীদের প্রায় ২০১৫ মেট্রিকটন মাছ ভেসে গেছে এতে ৫০ কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

খুঁজুন