শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ১ জানুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন

১ জানুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন

পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হবে ২০২৩ সালের বাণিজ্যমেলা। ১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও অনেক দেশ এতে অংশ নেবে। এখন পর্যন্ত সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। আরও বহু দেশ যোগাযোগ করছে। যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে। তাই আশা করছি, গতবারের চেয়ে এবারের আয়োজন অনেক ভালো হবে।

করোনা মহামারি কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবে ২০২২ সালের ১ জানুয়ারি মেলা আয়োজন করা হয়।

উল্লেখ্য, ঢাকার প্রাণকেন্দ্র শেরে বাংলা নগর থেকে সরিয়ে প্রথমবারের মতো পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয় গত বছর। মেলার স্থান পরিবর্তনের কারণে সেবার মেলায় যাতায়াতে ক্রেতা-দর্শনার্থীদের ঝামেলা পোহাতে হয়। এবার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সেই ভোগান্তি হবে না বলে প্রত্যাশা ইপিবি সচিবের।

খুঁজুন