বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় ১২ বাসে আগুনের রহস্য উদঘাটন

১২ বাসে আগুনের রহস্য উদঘাটন

ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ ও ব্যাংক ঋণের দায় থেকে রেহাই পেতে ফরিদপুরে দুই হাজার কোটি টাকা অর্থপাচারের মামলায় জব্দ করা ১২টি বাসে আগুন দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি করে পুলিশ

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, অর্থপাচার মামলায় সিআইডির জব্দকৃত ১২টি বাসে গত ১২ মার্চ রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় পুলিশের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ব্যাপক অনুসন্ধান চালানো হয়।

২১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানা পুলিশ শহরের গোয়ালচামটের হেলিপ্যাড বাজার এলাকা থেকে তিনজনকে আটক করে। আটককৃতরা হলো- শহরের পশ্চিম গোয়ালচামট ২নং সড়কের রফিকুল ইসলামের পুত্র জহুরুল ইসলাম জনি (২৪), পশ্চিম গোয়ালচামট এলাকার মৃত সোরাপ মৃধার পুত্র পারভেজ মৃধা (২১) ও নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামের শেখ আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ আলী (৪১)। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে বাস পোড়ানোর কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, অর্থ পাচার মামলায় জব্দকৃত বাসগুলোর ইনস্যুরেন্সের ক্ষতিপূরণ ও ব্যাংক লোনের দায় থেকে অব্যাহতি পেতে কারাগারে আটক থাকা দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল আটককৃতদের দিয়ে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটায়। আটককৃত আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ফরিদপুর শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে একটি শেডে জব্দকৃত ১২টি বাস রাখা ছিল। এ বাসগুলোর মালিক দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল।

খুঁজুন