বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ১৬৩ টাকায় তেল বিক্রির ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে: ভোক্তার মহাপরিচালক

১৬৩ টাকায় তেল বিক্রির ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে: ভোক্তার মহাপরিচালক

আগামী পহেলা মার্চ সারা দেশে ১৬৩ টাকায় বোতলজাত তেল বিক্রি শুরু হবে যারা এর ব্যত্যয় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের নগরীর নিতাইগঞ্জে এক অভিযানে তিনি এ কথা বলেন।  

জনগণের স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রæত সময়ের মধ্যে ভোজ্য তেল বোতল ও প্যাকেট জাত করে সরবরাহ করা হবে জানিয়ে মহাপরিচালক বলেন, আগামীতে শতভাগ তেল বোতল ও প্যাকেট জাত করা হবে। এতে দুই-তিন টাকা খরচ বাড়লেও কমবে মৃত্যু ঝুঁকি। কারণ ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার করা হয়। অস্বাস্থ্য তেল খাওয়ার পর মানুষের হার্ট অ্যাটাক হয়। এছাড়া  ড্রামে নানা ধরনের ক্যামিকেল থাকায় কিডনির ক্ষতি হয়। এ কারণে অল্পবয়সীরাও কিডনি রোগে ভুগছে। তাই জনগণের স্বাস্থ্য ঝুকি কমাতে সব ধরনের তেল বোতল ও প্যাকেট জাত করা হবে। 

আগামী কাল থেকে সারা দেশের ডায়াগনস্টিক ও ক্লিনিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করবে বলে জানান মহাপরিচালক। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে দিন ব্যাপী ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে ব্যবসায়ীদের অংশ গ্রহনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে।

খুঁজুন