বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ২২ বছর পর রূপগঞ্জের আফতাব চেয়ারম্যান হত্যা মামলার রায়

২২ বছর পর রূপগঞ্জের আফতাব চেয়ারম্যান হত্যা মামলার রায়

বুলবুল আহমেদ সোহেল :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় বাইশ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, আবুল কালাম ও নূর মোহাম্মদ।  

এছাড়া নূর মোহাম্মদকে এক লক্ষ টাকা জরিমানা করা।অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। এ রায়ে ১৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ এর বিচারক শাম্মী আক্তার এ রায় দেন। রায়ের সময়ে আবুল কালাম আদালতে অনুপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালতে সাক্ষ্যর দীর্ঘ শুনানি, যুক্তি তর্ক শেষে দুইজনের যাব্বজীবন সাজার আদেশ দেয়া হয়েছে। সেই সাথে ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

২০০১ সালের ১৪ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢাকা থেকে রূপগঞ্জে ফিরে রিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে ইসাখালি গ্রামের ইসলাম হাজীর বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ছেলে সোহেল রানা বাদি হয়ে রূপগঞ্জ থানায় ১৭ জনকে আসামী করে মামলা করেন।

খুঁজুন