শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ২৬ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু ২০ মার্চ

২৬ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু ২০ মার্চ

আগামী ২০ মার্চ সারাদেশে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কার্যক্রম শুরু হবে।

২০২৫ সালের মধ্যে দেশ থেকে কৃমি নির্মূলের লক্ষ্যে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুকে কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে।

বুধবার সকালে স্বাস্থ্য অধিদফতরের (নতুন ভবন) সম্মেলন কক্ষে ২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: এবিএম খুরশীদ আলম। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কৃমির সংক্রমণ বয়স্ক মানুষের চেয়ে শিশুদের মধ্যেই সবচেয়ে বেশি।‌ শূন্য থেকে ৪ বছর বয়সীদের মধ্যে কৃমির সংক্রমণের হার ৭ শতাংশ। ৫ থেকে ১৪ বছর বয়সীদের মধ্যে ৩২ শতাংশ, ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ১৫ শতাংশ, ২৫ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ৭ শতাংশ, ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে ৫ শতাংশ এবং পঞ্চান্নোর্ধ্ব বয়সীদের মধ্যে এই হার ৪ শতাংশ।

খুঁজুন