বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কেন হামের প্রয়োজনীয় টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী • এআই সামলাচ্ছেন নতুন স্নাতকরা, কিন্তু পেশাগত দক্ষতার কী হবে? • বড় হয়েও শৈশবের আনন্দ কেন ভালো লাগে? • সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ • সরকার বিশ্বাস করে নারীর অর্থনৈতিক স্বাধীনতাই উন্নয়নের ভিত্তি: জুবাইদা রহমান • গ্যাস সংকট মোকাবিলায় ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মীর শাহে আলম • প্রাণঘাতী ফাউল করে জাতীয় দলে জায়গা হারালেন ওউনো • গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে এলো চার শাবক • পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী • রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা
বিনোদন ৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের আসন্ন নতুন ছবি ‘ধর্মন’ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে রয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী শ্রীলীলা। তাদের দুজনের বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর হওয়ায় পর্দায় তাদের রসায়ন কেমন হবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে এই সিনেমায় শ্রীলীলার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অশ্বথ মারিমুথুর পরিচালনায় নির্মিত এই সিনেমায় রজনীকান্তের সঙ্গে কাজ করার বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। প্রযোজনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে অভিনেত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে। এই ছবির মাধ্যমে পরিচালক অশ্বথ মারিমুথুর সঙ্গে প্রথমবার কাজ করছেন রজনীকান্ত। এছাড়া ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না।

ছবিটির প্রাথমিক ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের সম্ভাব্য চরিত্র নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হয়েছে। নির্মাতারা চরিত্রটির পরিচয় দিতে ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ ব্যবহার করেছেন, যার অর্থ খারাপ মানুষ। ১৯৭৮ সালের ‘মুলম মলারুম’ ছবির চরিত্রের সঙ্গে নতুন ছবির মিল খুঁজে পেয়ে অনুরাগীরা ধারণা করছেন তিনি ধূসর চরিত্রে অভিনয় করবেন। প্রকাশিত কিছু দৃশ্যে তাঁর হাতে রক্তের দাগ দেখা যাওয়ায় ছবির রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এদিকে ‘ধর্মন’ ছবির নির্মাণকাজ প্রায় শেষের দিকে এগিয়ে চলেছে বলে জানা গেছে। গত সেপ্টেম্বরে ছবিটির তৃতীয় পর্যায়ের শুটিং শেষ হয়েছে এবং এখন শেষ ধাপের কাজ চলছে। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, যিনি এর আগেও রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বহুল আলোচিত এই সিনেমাটি।

খুঁজুন