বিনোদন ডেস্ক: বিজ্ঞাপন ও ছোট পর্দার পরিচিত মুখ নির্মাতা আদনান আল রাজীব তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। তার এই প্রথম চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘অপলক’। এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
চলচ্চিত্রটিতে যুক্ত হওয়া নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন, এর সঙ্গে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা জড়িয়ে আছে। তারা একটি সৎ, সরল ও মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক সিনেমা তৈরি করতে চান। এই চলচ্চিত্রে দর্শকরা ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে ‘কাছে আসার গল্প’ সিরিজের নাটক বানিয়ে প্রশংসা পাওয়ার পর থেকেই বড় পর্দার উপযোগী একটি নিখাঁদ প্রেমের গল্পের সন্ধানে ছিলেন রাজীব। দীর্ঘ এক বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন তিনি। লেখালেখির বিভিন্ন ধাপ পেরিয়ে এবং বারবার পরিবর্তন করে অবশেষে কয়েকমাস আগে একটি নিখুঁত খসড়া তৈরি করতে পেরেছেন।
নিশো ও মেহজাবীন ছাড়াও এই সিনেমায় আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা। তাদের পরিচয় পরবর্তীতে একে একে প্রকাশ করা হবে। আগামী বছরই এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি গেল বছর রাজীবের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী' ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের রায়ে স্পেশাল মেনশন সম্মাননা পেয়েছিল।
রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন
রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন
বিনোদন ডেস্ক: বিজ্ঞাপন ও ছোট পর্দার পরিচিত মুখ নির্মাতা আদনান আল রাজীব তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। তার এই প্রথম চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘অপলক’। এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।চলচ্চিত্রটিতে যুক্ত হওয়া নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন, এর সঙ্গে পুরো টিমের অনেকখানি স্বপ্ন
আর ভালোবাসা জড়িয়ে আছে। তারা একটি সৎ, সরল ও মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক সিনেমা তৈরি করতে চান। এই চলচ্চিত্রে দর্শকরা ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।ক্যারিয়ারের শুরুতে ‘কাছে আসার গল্প’ সিরিজের নাটক বানিয়ে প্রশংসা পাওয়ার পর থেকেই বড় পর্দার উপযোগী একটি নিখাঁদ প্রেমের গল্পের সন্ধানে ছিলেন রাজীব। দীর্ঘ এক বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন তিনি। লেখালেখির বিভিন্ন ধাপ পেরিয়ে এবং বারবার পরিবর্তন
করে অবশেষে কয়েকমাস আগে একটি নিখুঁত খসড়া তৈরি করতে পেরেছেন।নিশো ও মেহজাবীন ছাড়াও এই সিনেমায় আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা। তাদের পরিচয় পরবর্তীতে একে একে প্রকাশ করা হবে। আগামী বছরই এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি গেল বছর রাজীবের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী' ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের রায়ে স্পেশাল মেনশন সম্মাননা পেয়েছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত