শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি

৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি

সারা দেশেই শীতের প্রবাহ বেশ অনুভূত হচ্ছে। একইসাথে বেড়েছে কুয়াশার পরিমাণও। অধিদফতর বলছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাবাস রয়েছে।

অধিদফতরের তথ্যমতে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বেড়েছে। বৃষ্টিপাত হলে আরো শীত বাড়তে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে।

সারা দেশে গত কয়েক দিন ধরে শীতের তাপমাত্রা বেশ কমছে। রাতের শেষভাগে বিভিন্ন এলাকায় বাড়ছে কুয়াশা।

আবহাওয়া অধিদফতর বলছে, রোববার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। সেখানে তাপমাত্রা ছিল নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে। সেখানে তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সিনপটিক অবস্থা অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিলো। এটি পরে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

খুঁজুন