শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ৮০ দলের নিবন্ধনের আবেদন

৮০ দলের নিবন্ধনের আবেদন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে ৮০টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। ৩০ অক্টোবর শেষ দিন পর্যন্ত ওই আবেদন জমা পড়েছে। এ দলগুলোর নথি পর্যালোচনা করে নিবন্ধন দেবে ইসি। বিকল্প নামে জামায়াত ইসলাম নতুন আরেকটি নাম দিয়ে নিবন্ধন করেছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নিবন্ধনের সব শর্তপূরণ সাপেক্ষে আগামী বছরের মে মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে। তিনি বলেন, আবেদন করা সব রাজনৈতিক দলকে শতভাগ শর্তপূরণ করতে হবে। একটি শর্তও অপূরণ থাকলে সেই দল নিবন্ধন পাবে না।

৩০ অক্টোবর নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে। দু-এক দিনের মধ্যে আমরা একটি কমিটি করে দেব। অন্য এক প্রসঙ্গে বলেন, নতুন বছরের জানুয়ারি মাসে রংপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। এ সিটির ভোটেও ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহার থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, নতুন আবেদন করা অনেক দলের নাম কৌতূকপূর্ণ। এগুলোর মধ্যে মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বেকার সমাজ, বৈরাবরী এসব নাম রয়েছে।

খুঁজুন