শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

আবার শুরু হয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। তবে সরকারি এ সংস্থাটি মসুর ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী এক কেজি চিনি ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং এক কেজি ডাল ৬৫ টাকার পরিবর্তে ৭০ টাকায় বিক্রি হবে। তবে ভোজ্যতেলের দাম ১১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ডিসেম্বর থেকে ডিসেম্বর মাসের জন্য ঢাকা মহানগরসহ সারাদেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবার টিসিবির পণ্য কিনতে পারবেন।

ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন। এ দফায় পেঁয়াজ বিক্রি করবে না সংস্থাটি। পণ্য বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন।

খুঁজুন