শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় আগামীকাল সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস

আগামীকাল সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস

ঈদুল ফিতরের দিন সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কমতে পারে তাপমাত্রা। এছাড়া পরবর্তী তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণপূর্বাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ২৩ এপ্রিলের পর খুলনা বিভাগে তাপমাত্রা কমতে পারে।

আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতির উল্লেখ করে আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানান, এই তিনদিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে। হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়া এই সময়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে গত কয়েকদিন ধরে সারাদেশে মানুষের জীবন ছিল বিপর্যস্ত। এখন কিছুটা তাপপ্রবাহ কমতে থাকায় জনজীবনে স্বস্তি এসেছে। দু-একদিনের মধ্যে উত্তরপশ্চিমাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। চট্টগ্রাম,সিলেট,ময়মনসিংহ ও ঢাকায় তাপমাত্রা পরিস্থিতির উন্নতি হতে পারে।

খুঁজুন