শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় আগেই আসছে শীত

আগেই আসছে শীত

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারাদেশে  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতেপারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, আজ সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। এ জন্য উত্তরাঞ্চলে হিমেল হাওয়া বইছে। এটা শীতের আগাম বার্তা বলেও জানিয়েছেন তিনি। এ বছর আগেই শীত আসতে পারে বলেও জানান তিনি।

তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হয়। সে কারনে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তিনি আরও জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে শীত পড়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। তবে মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত আসতে কিছুটা সময় লাগবে। দক্ষিণাঞ্চলে শীত পড়বে আরও পরে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ১, রাজশাহীতে ১৯ দশমিক ৫, রংপুরে ২০ দশমিক ৮, ময়মনসিংহে ২০ দশমিক ৫, সিলেটে ২১ দশমিক ৭, চট্টগ্রামে ২৪ দশমিক ৪, খুলনায় ২০ দশমিক ২ এবং বরিশালে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


সূত্র : বাসস

খুঁজুন