রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মতামত আহা মানুষ-তোর কবে হবে হুশ??

আহা মানুষ-তোর কবে হবে হুশ??

ছবির এই মানুষটাকে দেখুন। আরেকবার দেখুন...

ছবির মানুষটির নাম শামীম আল জাহাঙ্গীর। একজন সুফি। বলা যায়, ভাবজগতের সহজিয়া মানুষ। 

তাকে আজ পি,/টিয়ে হ,/ত্যা করা হয়েছে!!

হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। রাজাকার আর দখলদারের নতুন বন্দোবস্তের বাংলাদেশে পিটিয়ে তার জীবটাই কেড়ে নিলো আস্তো!!

তার অপরাধ কি হয়তো যাঁরা পি,/টিয়ে হ,/ত্যা করেছে, তারাও জানেন না। তবে, অন্যরা যা শিখিয়েছে, যা স্লোগান দিয়েছে, তাই হয়তো বলতে পারবে।

কী বিস্ময়কর, তাই না?

একজন মানুষের চিন্তার সাথে আমার চিন্তার মিল নেই। একজন মানুষের স্বপ্নের সাথে আমার স্বপ্নের মিল নেই কিংবা একজন মানুষের একান্ত বিশ্বাসের সাথে আমার বিশ্বাসের মিল নেই কেন—তাই রাজাকার ও দখলদারের নতুন বন্দোবস্তের বাংলাদেশে, কথিত দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে পি,/টিয়ে কিংবা পু,/ড়িয়ে হ,/ত্যা করতে হবে।

আজ কুষ্টিয়ার ফিলিপনগরে এই শামীম আল জাহাঙ্গীরের দরবারে হা,/মলা চালিয়ে তাঁকে হ,/ত্যা করেছে কথিত তৌহিদী জনতার নাম দিয়ে দেশবিরোধী স,/ন্ত্রাসী ও জ,/ঙ্গিগোষ্ঠী!

শামীম আল জাহাঙ্গীর উচ্চশিক্ষিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা। শিক্ষকতা পেশার সাথেও তিঁনি জড়িত। মানুষ গড়ার কারিগর।

সুফিধারার মানুষ—নিজস্ব বোধবুদ্ধি, বিশ্বাস ও আকিদা অনুযায়ী ধর্ম পালন করতেন।

এই যে নিজেস্ব বোধবুদ্ধি, নিজেস্ব বিশ্বাস-আকিদা—নীচু শ্রেণীর মানুষদের জন্য সমস্যা তৈরি করেছেন। 

মূলত, তাদের চিন্তার সংকীর্ণতা থেকেই সমস্যার উৎপত্তি।

কারণ, তাদেরও বোধবুদ্ধি ও নিজেস্ব বিশ্বাস নেই। অন্যের ধার করা বোধবুদ্ধি ও চাপিয়ে দেওয়া বিশ্বাসের উপর ভর করে তারা যেভাবে জীবন-যাপন করে আসছেন, সফিধারার মানুষ শামীম আল জাহাঙ্গীর কেন বোধবুদ্ধিহীনদের মত জীবন-যাপন ও বিশ্বাস স্থাপন করেননি, তাই পি,/টিয়ে হ./ত্যা করা হয়েছে।

এই হ,/ত্যার বিচার আমি চাইবো না। কারণ, পাঁচ আগস্টের পর থেকে দেশে যেহেতু সাংবিধানিক বৈধ সরকার নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই।। 

তাই বিশ্বাস করি, প্রকৃতি একদিন তার প্রতিশোধ-বিচার করবেই।

যেদিন আমরা সবাই জেগে উঠবো

খুঁজুন