মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সুফিবাদ আহলে বাইত (আঃ) সম্পর্কে  চুড়ান্ত ঘোষণা করেছেন

আহলে বাইত (আঃ) সম্পর্কে  চুড়ান্ত ঘোষণা করেছেন

পবিত্র হাদীসে সাক্বলাইন

আহলে বাইত (عليه السلام) কে অনুসরণের কথা স্পষ্টভাবে বলা হয়েছে।বেশির ভাগ মুসলমানদের যদি হাদিসে সাক্বলাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে নেতিবাচক উত্তর পাওয়া যাবে।পাড়ায় পাড়ায় তো মসজিদের অভাব নেই। প্রায় মসজিদেই সাপ্তাহিক তাফসীর মাহফিল হয়,মাসিক মাহফিল হয় আবার হাদিসের দরস হয়,সপ্তাহে জুম্মার খুতবাতো আছেই।এত আলোচনার মধ্যে অথচ হাদিসে সাক্বলাইনের আলোচনা নেই!

হাদিস আল-সাক্বলাইন হল মুতাওয়াতির পর্যায়ভুক্ত হাদিস।  যার অস্বীকারকারী কাফির।

★১৩. সহিহ তিরমিযির মতনঃ 
এই হাদিসটিতে (وعترتی أهل بيتی) শব্দগুলো বর্ণনা করেছেন। 

মূল হাদিসটি হলো:

إنی تارکت فيکم الثقلين ما ان تمسکتم به لن تضلّوا بعدی؛ أحدهما أعظم من الآخر: کتاب الله حبل ممدود من السماء إلی الأرض و عترتی اهل بيتی، لن يفترقا حتی يردا عليَّ الحوض، فانظروا کيف تخلفونی فيها.

“নিশ্চয়ই আঁমি তোমাদের মাঝে দু’টি ভারী (মূল্যবান) জিনিস (আমানত হিসেবে) রেখে যাচ্ছি।যদি তা শক্তভাবে আঁকড়ে ধর তবে কখনই পথভ্রষ্ট হবে না।সেগুলো একটি অপরটির উপর প্রধান্য রাখে। (সেগুলো হচ্ছে) আল্লাহর কিতাব যা আসমান হতে জমিন পর্যন্ত প্রসারিত (রহমতের) ঝুলন্ত রশির ন্যায় এবং অপরটি হলো আঁমার বংশধর; আঁমার আহলে বাইত।এরা হাউযে কাওসারে আঁমার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত কখনও একে অপর হতে আলাদা হবে না। অতএব,তোমরা লক্ষ্য রেখ যে,আঁমার (ছেড়ে যাওয়া) আমানতের সঙ্গে কিরূপ আচরণ করো।”
[সুনানে তিরমিযি,৫ম খণ্ড,পৃঃ ৬৬৩]

✌হাদিসে সাক্বলাইনঃ এর বিভিন্ন ইসনদ: রাবীঃ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه)

★মুসলিমঃ মুহাম্মদ বিন বকর ইবনে রায়আন ➠ হাসান ইবনে ইব্রাহিম ➠ সাঈদ ইবনে মাসউরুক ➠ ইয়াজিদ ইবনে হায়মান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে। 
[সহিহ মুসলিম,৬ষ্ঠ খন্ড,পৃষ্ঠা ২৬৮,৬২২৬ (২৪০৮)]

★মুসলিমঃ (আবু বকর ইবনে শাইবাহ মুহাম্মদ বিন ফুয়াদাইল) এবং (ইসহাক ইবনে ইব্রাহীম জারীর) 
➠ আবু হায়ানান ➠ ইয়াজিদ ইবনে হায়যান 
➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে।
[সহিহ মুসলিম, খন্ড ৬, পৃষ্ঠা ২৬৮ 
➠ ২৬৯,  ৬২২৭ (২৪০৮)]

★ইমাম মুসলিম ও ইমাম হাকিম (رحمة الله) তারা 
➠ যুহায়র ইবনে হারব ও সুজা ইবনে মাখলাদ থেকে 
➠ তারা ‘উলাইয়া থেকে ➠ তিনি যুহির থেকে 
➠ তিনি ইসমাইল ইব্রাহিম থেকে➠ তিনি আবু হায়ান থেকে➠ তিনি ইয়াজিদ ইবনে হাইয়ান থেকে। তারা 
➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[সহিহ মুসলিম,কিতাব ফাযাইলুস- সাহাবাহ,৬ষ্ঠ খন্ড,পৃষ্ঠা ২৬৭,২৬৮, ৬২২৫ (২৪০৮)]

★ইমাম হাকিম (رحمة الله) বলেছেন➠ আমাদের কাছে বাগদাদে আবু আল হোসাইন মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে তামিম আল-হামজালী বর্ণনা করেছেন➠তিনি আবু ক্বাল্লাবাহ থেকে➠তিনি ‘আব্দুল মালেক ইবনে মুহাম্মদ আল-রাককাশি থেকে, ➠তিনি ইয়াহিয়া ইবনে হাম্মাদ থেকে, তিনি ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★ইমাম হাকিম (رحمة الله) বলেছেন ➠ তিনি আবু বকর মুহাম্মদ ইবনে বালাওইহ ও আবু বকর আহমদ ইবনে জাফর আল-বায্যায তারা দুইজন➠ আবদুল্লাহ ইবনে আহমাদ ইবনে হাম্বল থেকে ➠ তিনি তাঁর বাবা ইয়াহিয়া ইবনে হাম্মাদ থেকে তিনি ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★আল হাকিমঃ 
মুহাম্মদ ইবনে `আলী আল শায়বানী ➠ আহমাদ বিন হাযিম আল গিফারি ➠ আবু নুয়াইম ➠ কামিল আবু আল আ’লা’ ➠ হাবিব ইবনে আবী ছাবিত ➠ ইয়াহিয়া ইবনে যাদাহ ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[মুস্তাদরাক আল হাকিম,৩য় খন্ড, পৃষ্ঠা ৬১৩,  ৬২৭২]

★ইমাম হাকিম (رحمة الله) বলেছেন➠ আমাদের কাছে বুখারার ফকীহ আবু নসর আহমদ ইবনে সুহাইল বর্ণনা করেছেন, ➠ তিনি বাগদাদের হাফিজ সালিহ ইবনে মুহাম্মদ থেকে, ➠ তিনি খালাফ ইবনে সেলিম আল মাখরামী থেকে ➠ তিনি ইয়াহিয়া ইবনে হাম্মাদ থেকে;
➠তিনি আবু উওয়াননাহ থেকে➠ তিনি সুলায়মান আল-আমশ থেকে, ➠তিনি হাবীব ইবনে আবি সাবিত থেকে,➠ তিনি আবু আল তুফায়ল থেকে, তিনি ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★আল-হাকিম (رحمة الله) বলেছেন ➠ আমাদের নিকট আবু বকর ইবনে ইসহাক ও দালাজ ইবনে আহমদ আল সিজ্জী বর্ণনা করেছেন,➠ দু’জনই মুহাম্মদ ইবনে আইয়ুব থেকে,➠তিনি আল-আজরাক ইবনে আলী থেকে, ➠তিনি হাসান ইব্রাহিম আল-কিরমানী থেকে, ➠ তিনি মুহাম্মদ ইবনে সালাহাহ ইবনে কুহাইল থেকে ➠ তিনি তাঁর পিতার কাছ থেকে ➠ তিনি  আবু তুফায়লের কাছ থেকে,➠ তিনি ইবনে ওয়াসিলার কাছ থেকে,➠ তিনি যায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে হাদিসটি শুনেছেন।

★আল-হাকিম (رحمة الله) বলেন, “হাদীসটি আল-বুখারী ও মুসলিম এর শর্ত অনুসারে সহীহ।
[ইমাম হাফিজ আবু ‘আবদুল্লাহ আল- হাকিম (رحمة الله) আল – নিশাবুরী, আল – মুস্তাদরাকাক’ আলা আল – সহিহাইন, দারুল-মা’রিফাহ, বৈরুত,৩য় খন্ড,পৃষ্ঠা ১০৯,১১০]

★আল-হাকিম (رحمة الله) বলেছেন আমাদের কাছে➠ আবু বকর মুহাম্মদ ইবনে আল-হোসাইন ইবনে মুসলিহ আল-ফকহী বর্ণনা করেছেন, ➠ তিনি মুহাম্মদ ইবনে আইয়ুব থেকে, ➠তিনি ইয়াহিয়া ইবনুল-মুগিরাহ আল-সাদী থেকে,➠ তিনি জারির ইবনে আবদুল হামিদ থেকে , ➠তিনি আল-হাসান ইবনে আব্দুল্লাহ নাখায়ি থেকে, ➠ তিনি মুসলিম ইবনে সাবিহ থেকে, ➠ তিনি জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★ইমাম হাকিম (رحمة الله) বলেছেন, হাদীসটির ইসনাদ শাইখায়েন (আল বুখারী ও মুসলিম) এর শর্ত অনুযায়ী সহিহ।
[আল-হাকিম (رحمة الله), মুস্তাদরাক আল হাকিম (رحمة الله),৩য় খণ্ড,পৃষ্ঠা ১৪৮]

★আবদুল্লাহ ইবনে আহমাদঃ ➠ (তার পিতা) আহমদ ইবনে হাম্বাল ➠ ইসমাঈল ইবনে ইবরাহীম ➠ আবু হায়ান আল তামিমী থেকে ➠ ইয়াজিদ ইবনে হায়যান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে।
[মুসনাদ আহমদ,৩২ খন্ড,পৃষ্ঠা ১০ ➠ ১১,  ১৯২৬৫]

★ইমাম আহমদঃ মুসনাদে আহমাদে একটি অনুরূপ আরেকটি সনদ আনেন,➠ জাফর ইবনে আওন ➠ আবু হায়ান ➠ ইয়াজিদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★আবদ ইবনে হামিদঃ জা’ফর বিন শস্যশুক ➠ আবু হাইয়ান আল তায়মী ➠ ইয়াযীদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[মুসনাদে আবদ ইবনে হামিদ, পৃষ্ঠা ১১৪,  ২৬৫]

★ইমাম আল বাজ্জারঃ ইউসুফ ইবনে মুসা ➠ জারীর ➠ আবু হায়ানান ➠ ইয়াজিদ বিন হায়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[মুসনাদ আল-বাজ্জার, খন্ড ১০, পৃষ্ঠা ২৪০,  ৪৩৩৬]।

★ইবনে আবি শায়বাঃ আফান ➠ হাসান ইবনে ইব্রাহীম ➠ সাঈদ ইবনে মাসরুক ➠ ইয়াজিদ ইবনে হায়মান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে।
[মুসনাফে ইবনে আবি শাইবা, খন্ড ৬, পৃষ্ঠা ১৩৩, ৩০০৭৮]

★ইবনে আবি শায়বাঃ মুহাম্মদ বিন ফুদাইলে ➠ আবু হায়ান ➠ ইয়াজিদ বিন হায়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে।
[মুসনাদে ইবনে আবি শায়বা, খন্ড ১, পৃষ্ঠা ৩৫১, ৩৫২,  ৫১৪]

★ইবনে আবী আসিমঃ (আবু বকর ➠ মুহাম্মদ বিন ফুজায়েল ➠ আবু হাইয়ান) & (হুসাইন বিন হাসান ➠ আবু জাওয়াব ➠ `আম্মার বিন রুযায়েক ➠ আমাশ) ➠ ইয়াযীদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে।
[ইবনে আবী আসিমঃ আল-সুন্নাহ, খন্ড ২, পৃষ্ঠা ৬৪৩,  ১৫৫০,  ১৫৫১,  ১৫৫২]।

★ইবনে খোজায়মাঃ ইউসুফ বিন মুসা ➠ (জারীর ও মুহাম্মাদ ইবনে ফুজায়েল) ➠ আবু হাইয়ান আল তায়মী ➠ ইয়াযীদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে। 
[সহিহ ইবনে খোজায়মা, খন্ড ৪, পৃষ্ঠা ৬২-৬৩,  ২৩৫৭]

★সুনানে দারিমীতে সনদঃ ‘আবদুল্লাহ ইবনে আহমদ ➠ (তাঁর পিতা) আহমদ ইবনে হাম্বল ➠ ইসমাইল ইবনে ইব্রাহিম ➠ আবু হায়ান আল তামিমি তিনি ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★তাফসীর মা’লিম আল তানজিলের সনদঃ আবু সা`দ আহমাদ ইবনে মুহাম্মদ ইবনে আল আব্বাস আল হুমায়দী ➠ আবু `উবায়দ আল্লাহ মুহাম্মদ ইবনে` আবদুল্লাহ আল হাফিজ ➠ আবু আল ফাদল হাসান ইবনে ইয়াকুব ইবনে ইউসুফ আল আযল ➠ আবু আহমদ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব আযদী ➠ আবু জাফর ইবনে আওফ ➠ আবু হায়ান ইয়াহিয়া ইবনে সা`দ ইবনে হাইয়ান ➠ ইয়াজিদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★সুনান আল কুবরাঃ ইমাম নাসায়ীঃ আহমাদ ইবনে মুসান্না ➠ ইয়াহিয়া ইবনে মুআদহ ➠ আবু আওয়ানাহ ➠ সুলায়মান ➠ হাবিব ইবনে সাবিত ➠ আবু সাবিত ➠ আবু তুফায়ল ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★সুনান আল কুবরা – ইমাম নাসায়ীঃ মুহাম্মদ ইবনে মুসান্না ➠ ইয়াহিয়া ইবনে হামমাদ ➠ আবু মুআওয়িয়াহ ➠আমাশ ➠ হাবিব ইবনে আবি সাবিত ➠ আবু তোফায়েল ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★নাসাঈঃ যাকারিয়া ইবনে ইয়াহিয়া ➠ ইসহাক ➠ জারীর ➠ আবি হাইয়ান আল তায়মী (ইয়াহইয়াহ ইবনে সাঈদ ইবনে হাইয়ান) ➠ ইয়াযীদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[নাসাঈঃ সুনানুল কুবরাঃ খন্ড ৭, পৃষ্ঠা ৩১৯ – ৩২০,  ৮১১৯]।

★[আবাকাত]: দালাজ ইবনে আহমদ আল সাজজী] ➠ মুহাম্মদ ইবনে আইয়ুব আল-আজরাাক ইবনে `আলী ➠ হাসান ইব্রাহিম আল-কিরমানি ➠ মুহাম্মদ ইবনে সালাহাহ ইবনে কুহাইল ➠ (তাঁর পিতা) সালামাহ ➠ আবু আল-তুফায়াল  ইবনে ওয়াথিলাহ ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★[আল-তাবারানী তাঁর মুজামউল কবির] ➠ আবু তুফায়াল ➠ সালামাহ ইবনে কুহাইল ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★তাবারানীঃ (মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল-হাদরামী ➠ ইবনে আবী শায়বাহ) ও (আবু হোসাইন আল কাযী ➠ ইয়াহিয়া আল হামানী) ➠ উভয় থেকে ➠ মুহাম্মদ বিন ফুজায়েল ➠ ইমাম হুসাইন ইবনে ইসহাক আল তুসতারী ➠ `উসমান ইবনে আবি শায়বাহ ➠ ইয়াযীদ ইবনে হাইয়ান ➠ আবু হাইয়ান ➠ ইসমাঈল বিন ইবরাহীম ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[তাবারানীঃ মুযাম আল কবিরঃ খন্ড ৫, পৃষ্ঠা ১৮৩,  ৫০২৮১৮৩,  ৫০২৮]

★তাবারানীঃ মুহাম্মদ বিন হাইয়ান ➠ কাসীর বিন ইয়াহিয়া ➠ হাইয়ান বিন ইব্রাহিম ➠ সাঈদ বিন মাশরুক ➠ সুফিয়ান আল সাওরী ➠ ইয়াযীদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[তাবারানীঃ মুযাম আল কবিরঃ খন্ড ৫, পৃষ্ঠা ১৮২,  ৫০২৬]।  [হাইয়্যান তিনি হাসান ইবনে ইব্রাহীম]

★তাবারানীঃ মুহাম্মদ বিন `আব্দুল্লাহ আল-হাদরামী 
➠ জা’ফর বিন হুমায়দ ➠ আব্দুল্লাহ বিন বুকাইর 
➠ হাকীম ইবনে জুবাইর ➠ আবি আল তুফাইল 
➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[তাবারানীঃ মুযাম আল কবীর,৩য় খন্ড, পৃষ্ঠা ৬৩-৬৪,২৬৮১]

★তাবারানীঃ (মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাদরামী ➠ জা’ফর বিন হুমায়দ ) ও (মুহাম্মদ বিন উসমান ইবনে আবি শায়বাহ ➠ আল নাদির বিন সাঈদ আবু শুহাইব) ➠ উভয় থেকে ➠ আব্দুল্লাহ বিন বুকাইর ➠ হাকীম বিন জুবাইর ➠ আবি আল তুফাইল ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[তাবারানীঃ মুযাম আল কবীর,৫ম খন্ড, পৃষ্ঠা ১৬৬ -১৬৭,৪৯৭১]

★ইবনে আবী দাউদঃ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন নুমাইর আল হামদানি ➠ মুহাম্মদ বিন ফুযায়ল  বিন গাজওয়ান ➠ আবু হাইয়ান ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনে হাইয়ান আল-তামিমি ➠ ইয়াযীদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[শারহ মুসকিলুল আল-আসার,৯ম খন্ড, পৃষ্ঠা ৮৯,৩৪৬৪]

★[আল বায়হাকি-আকতাব খাওয়ারিজমি]: 
আবু আবদুল্লাহ ➠ আবু নসর আহমদ ইবনে সুহাইল আল-ফকিহ ➠ সালেহ ইবনে মুহাম্মদ আল-হাফিজ আল-বাগদাদি ➠ খালাফ ইবনে সেলিম আল-মাখরামী ➠ ইয়াহিয়া ইবনে হামদ ➠ আবু `আওয়ানাহ ➠  সুলায়মান আল-আমাশ ➠ হাবিব ইবনে আবি সাবিত ➠ আবু আল-তুফায়ল ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★[আবাকাত]: আবু আল-হাসান `আলী ইবনে মুহাম্মদ আল-অসীমী আল-খাওয়ারিজমি ➠ শায়খ ইসমাই`ল ইবন আহমদ আল-ওয়ায়েজ ➠ আবু বকর আহমদ ইবনে হোসেইন আল-বায়হাকী ➠ আবু আবদুল্লাহ 
➠  আবু নসর আহমদ ইবনে সাহল আল ফকিহ 
➠ সালেহ ইবনে মুহাম্মদ আল-হাফিজ আল-বাগদাদি ➠ খালাফ ইবনে সেলিম আল-মাখরামী 
➠ ইয়াহইয়া ইবনে হামমাদ ➠ আবু আওয়ানাহ 
➠ সুলায়মান আল-আমাশ 
➠ হাবিব ইবনে আবী সাবিত 
➠ আবু আল-তুফায়াল  
➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।

★ইমাম ইবনে হিব্বান ও ইমাম আবু ইয়ালাঃ আলী ইবনে আবি আব্দুল্লাহ ইবনে আল আলাফ আল বাযযার ➠ আব্দুল সালাম বিন `আবদুল মালিকের ইবনে হাবিব আল-বাযযার ➠ আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে` উসমানের ➠ মুহাম্মদ ইবনে বকর ইবনে `আব্দ আল রাজ্জাক ➠ আবু হাতিম মুগীরা ইবনে মুহাম্মদ ইবনে আল মোহালভী ➠ মুসলিম ইবনে ইব্রাহিম ➠ নূহ ইবনে কায়স আল যুধামী ➠ আল ওয়ালিদ ইবনে সালেহ 
➠ জায়িদ ইবনে আরকাম (رضي الله عنه) এর স্ত্রী।
--[আল-মানাকিব আমীর আল-মুমিনীন আলী ইবনে আবি তালিব,পৃষ্ঠা ৪৪-৪৫- ৪৬,২৩,[ইবনে হিব্বান,৭ম খন্ড,পৃষ্ঠা ৫৫১,  ১১৪২৪ দ্বারা সীক্বা]

✊অন্যান্য কিতাবঃ আবু তালিব মুহাম্মদ ইবনে আহমদ ইবনে `উসমান ➠ আবু আল হোসাইন মুহাম্মদ ইবনে আল মুজাফফর ইবনে মূসা ইবনে` ঈসা আল হাফিজ ➠ মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে সুলায়মান আল বাগদাদী ➠ শুয়ায়েদ ➠` আলী ইবনে মুশির  ➠ আবু হাইয়ান আল তাইমি ➠ ইয়াজিদ ইবনে হায়মান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
--[আল মানাকিব আমীর আল মু’মিনিন আলী ইবনে আবু তালিব,পৃষ্ঠা ৩০৪-৩০৫,  ২৮৪]

★আবু বকর ইবনে আবু শায়বাহ ও আলী বিন আল মুনযির  ➠ ইবনে ফুদায়ল  ➠ আবু হাইয়ান ➠ ইয়াযীদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[মরিফা ওয়াল তারীখ,১ম খন্ড,পৃষ্ঠা ৫৩৬]

★ঊবায়দুল্লাহ বিন উসমানের বিন আলি ➠ উসমান ইবনে জা’ফর ➠ ইউসুফ বিন মুসা ➠ জারীর ও ইবনে ফুযায়ল–ইয়াযীদ ইবনে হাইয়ান ➠ জায়েদ ইবনে আরকাম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন।
[সহীহ্ উসুল ঈ’তিকাদ আহ্লুস সুন্নাহ ওয়াল জামায়া’আহ,১ম খন্ড,পৃষ্ঠা ৭৮- ৭৯,৮৮]

খুঁজুন