মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর আইনজীবীদের হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ

আইনজীবীদের হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশি হস্তক্ষেপে ভোটার বিহীন এক তরফা ভোট ডাকাতি 'নির্বাচন' এর প্রতিবাদে এবং আইনজীবী সহ সাংবাদিকদের উপর পুলিশি নগ্ন হামলা ও আইনজীবীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম এর সঞ্চালনায় ররিবার সকাল সাড়ে ১০টা থেকে সকাল সোয়া ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ১৪/১৮ সালে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে আইনজীবী এসোসিয়েশন সহ অন্যান্য নির্বাচনে হস্তক্ষেপ করে তাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত করছেন বলে তীব্র সমালোচনা করেন করেন বক্তারা। গত ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচন এবং বিজ্ঞ আইনজীবীদের নামে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বক্তারা। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন বলেন, সংবিধান পরিবর্তন করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। নইলে আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের মতো বিমানের পাখা ধরে, নদী সাঁতরিয়ে পালিয়ে বাঁচতে পারবেন না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সরোয়ার জাহান সরোয়ার, মোঃ মুনসুর আলী, মোঃ শাহ আলম, মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ।

খুঁজুন